News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

ভেজাল জুস শিশুখাদ্য তৈরীর কারখানায় অভিযান, জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:০৮ পিএম ভেজাল জুস শিশুখাদ্য তৈরীর কারখানায় অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে একটি ফুড কোম্পানিতে অভিযান চালিয়ে ভেজাল জুস শিশুখাদ্য তৈরীর অভিযোগে কারখানার মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় লাবনী ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক ও র‍্যাব-১১ এর অবস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও জুস জব্দ করা হয়। এসব পণ্য বিভিন্ন ধরনের রং ও কেমিকেল দিয়ে তৈরী হচ্ছিল। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান চালিয়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব-১১।