মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরাপর অঙ্গীকার নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন তিনজন মাদক ব্যবসায়ী। পরে তাদের মুচলেকা রেখে স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেছেন পুলিশ। শুক্রবার ১৩ মার্চ রূপগঞ্জ থানায় এমন ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রত্যেককে একটি করে জায়নামাজ ও টুপি উপহার দিয়েছেন।
আত্মসমর্পণ করে মুচলেকা দেওয়া ওই তিনজন হলেন, মিন্নত আলী বেপারী, জাহাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা সকলের রূপগঞ্জ সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, স্থানীয় সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে তারা থানায় এসে আত্মসমর্পণ করেন এবং ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেন এবং মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন। ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।


































আপনার মতামত লিখুন :