“হৃদয়ে বাংলার মুখ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দায়িত্বশীলদের দৈনিক হিসেবে পরিচিত ‘দৈনিক দেশ রূপান্তর’ এর ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শনিবার (২ মে) সকালে আড়াইহাজার থানা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান ইমন, সহকারী কমিশনার (ভূমি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন।
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও দৈনিক দেশ রূপান্তর এর আড়াইহাজার প্রতিনিধি মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, শাহজাহান কবির,বাদল আহমেদ, রফিকুল ইসলাম রানা, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান সিরাজ, জাকির হোসেন, সোলায়মান হাসান, মোস্তফা কামাল, মনিরুজ্জামান সরকার, জাইদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীলদের জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি অল্প সময়ের মধ্যে দেশের প্রথম সারির অন্যতম অবস্থানে পৌঁছেছে । বৈষম্যহীন সমাজ গঠনে গঠনমূলক সমালোচনা করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এবং সরকারের কাজে কোথাও অনিয়ম দুর্নীতি দেখলে সচেতনভাবে তা সংশোধনে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি। দেশ রূপান্তর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তাঁরা।




































আপনার মতামত লিখুন :