আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে মারধর ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার আড়াইহাজার থানায় ৩ জনের নাম উল্লেখ করে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মনির হোসেন (২২)।
তারা হলেন একই এলাকার জামাল হোসেন (৪৮), কামাল হোসেন (৪৫) ও রেহেনা আক্তার (৪৪)। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জামাল হোসেন মাদক বিক্রি করার সময় বাধা দিলে তিনজনে মিলে মনিরকে মারধর করে আহত করে। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে




































আপনার মতামত লিখুন :