নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার ৪ এপ্রিল রাতে চনপাড়া এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবদল নেতা শামীম কে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তার সহ মোট ১৩জনকে গ্রেপ্তার করেছে।
যুবদল নেতা শামীম মিয়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আব্দুল খালেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাটি একটি অপরাধের স্বর্গরাজ্য। এখানে বছরের পর পর খুন, মাদক ও অস্ত্রবাজি সহ নানা অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত হয়ে থাকে। সরকার পরিবর্তনের সাথে সাথে এখানে অপরাধের নিযন্ত্রক পরিবর্তন হয়। কিন্তু অপরাধ কর্মকান্ড অব্যাহতই থাকে। সেই ধারাবাহিকতায় বর্তমানে সেখানে অপরাধ কর্মকান্ডের নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামরা সহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় শামীম আহম্মেদকে আটক করে গাড়িতে উঠানো হলে তার অনুসারীরা গাড়ি সহ পুলিশকে অবরুদ্ধ করে রাখে এক পর্যায় পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।
রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, আমার জানামতে তার যেসব মামলা আছে সেগুলোতে তিনি জামিনে রয়েছেন। এরপরেও হয়তো কোনো মামলায় ওয়ারেন্ট থাকতে পারে। পুলিশের থেকে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনাটি আমিও শুনেছি। পুরো বিষয়টি আমার জানা নেই। আমরা বিষয়টি খোঁজ নেবো।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীমকে গ্রেফতার করা হয়। পরে শামীমের অনুসারীরা পুলিশের ওপর মব সৃষ্টি করে তকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




































আপনার মতামত লিখুন :