নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, অতীতে দেখা গেছে নারায়ণগঞ্জে গডফাদারদের রাজত্ব। আজকে আমার ছেলে কি বাবা এমপি হওয়া পর রাজনীতিতে আসলো? তার জীবন কালে তিনবার তার বাবাকে এমপি পেয়েছে, তখন কি ও (আশা) গডফাদার হতে পারত না। আগে যখন হয়নি এখন হওয়া সুযোগ নেই। ইতোমধ্যে আশা তার ট্রেনে যাত্রায় উঠে গেছে, তার গন্তব্যে উদ্দেশ্যে।
৫ এপ্রিল নারায়ণগঞ্জের একটি সামাজিক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাজনীতিতে আসা নিয়ে আবুল কালাম বলেন, বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। আমার পরিবার বিএনপিতে ছিলো। আমার বাড়ির নিচে কোন দারোয়ান নেই, আমি নিজেই তালা খুলি। আমি আপনাদের সাহসেই নিরাপদ। নারায়ণগঞ্জ শহর সকলের। এর আগে তিনবার আমাকে জয়ী করেছিলেন, আবারো নির্বাচিত করে বিগত সময়ে স্বীকৃতি দিয়েছেন।
তিনি আরও বলেন, আমি জালাল হাজী সাহেবে ছেলে থেকে আবুল কালাম, আপনাদের ভাই থেকে এমপি করে সাহেব বানিয়েছেন। আপনাদের ভরসা আমি অনেক সৌভাগ্যবান। মাদকাসক্তে ছড়াছড়ি, ছিনতাইকারী ও চাঁদাবাজি এক সাথে রয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক এই সরকারের দেয়া। আড়াই মাসের সরকার চলমান, এই সরকারের কোন দূর্বলতা নেই। তাই একটু সময় দিতে হবে ধৈর্য্য ধরতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে আবুল কালাম এমপি বলেন, কিছু হলুদ সাংবাদিকতা। কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছে বিরাজমান। আমাকে রাজনীতি অঙ্গনে কলষিত করার লোকের অভাব নেই। এতে অস্বীকার করার সুযোগ নেই যে আপনাদের বিপরীতে নিয়ে যাচ্ছে।




































আপনার মতামত লিখুন :