News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

হেফাজতে যোগ্যতা সম্পন্ন লোক প্রয়োজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:৪২ পিএম হেফাজতে যোগ্যতা সম্পন্ন লোক প্রয়োজন

৫ মে ঢাকার শাপলা চত্বরে গণহত্যা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে হিমালয় চাইনিজ রেষ্টুরেন্টে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া কাছেমুল উলুম মাদানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আব্দুস সবুর। 

প্রধান অতিথি বলেন, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে সেটা হলো হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিটি জেলায় এমন নেতৃবৃন্দ দিতে হবে যাতে করে কেউ তাদের ব্যাপারে চুল পরিমাণ ভুল ধরতে না পারে। এ সংগঠনের নেতৃবৃন্দ হয়ে যদি তারা অন্যায়, দুর্নীতি বা ওলট-পালট করে তাহলে তাদের কাছ থেকে হেফাজতে ইসলামের ব্যাপারে কি আশা করবো। আমাদের যারা মুরুব্বি ছিলেন তারা চলে যাওয়ার পর মনে হলো সঠিক ইসলাম আমাদের কাছ থেকে চলে গেছে। এজন্য আমাদেরকে যোগ্যতা সম্পন্ন লোক খুঁজে বের করতে হবে। এমন মানুষ হতে হবে যারা ইসলামের হেফাজত করতে পারবে।

বক্তব্য শেষে ৫ মে গণহত্যায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

অনুষ্ঠানে সদর থানার সভাপতি মুফতি আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস নদভী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইব্রাহিম, মাওলানা মেহরাব হোসেন, মুফতি রিয়াজ হোসাইন, রতন হোসেন,  মাওলানা ইছহাক, মাওলানা মীর আহমদ উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ