নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। ভুক্তভোগী ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভের মাধ্যমে তাকে ধর্ষণের বিবরণ দিয়েছেন।
তবে এ বিষয়ে মেহেদী হাসান ফারহান এই অভিযোগ মিথ্যা দাবী করে কমিটিতে পদ আটকানোর জন্যই ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, মেহেদী হাসান ফারহানের কাছে তিনি গণধর্ষণের শিকার হন। সবশেষ গত মাসের ১৫ তারিখ মেহেদী হাসান ফারহান ও তার বন্ধু আরমান মিলে গণধর্ষণ করে। সেই সাথে ওই মাসের ১৭ তারিখ তিনি ঢাকার কদমতলী থানায় মামলা দায়ের করেন। এই মামলা হওয়ার পরও ছাত্রদল নেতা হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ করেন ওই নারী।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমি সকলের দ্বারে দ্বারে গিয়েছি। আসামী আমাকে হুমকি দিচ্ছে মামলা না তুলে নিলে গুলি করে মেরে ফেলবে। সে ছাত্রদলের নেতা বলেই তাকে গ্রেপ্তার করা হবে না। আমি পুলিশকে কয়েকবার পুলিশকে দিয়েছি তারা কোনো সারা দিচ্ছেন না। তারা কি কারণে আসামী ধরছেন না আমার বুঝে আসছেন না।
এ বিষয়ে মেহেদী হাসান ফারহান বলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা দিবে। এই কমিটিতে আমাকে আটকে দেয়ার এই মিথ্যা নাটক সাজানো হচ্ছে। ওই নারী ১৫ তারিখের কথা বলছেন ওইদিন আমি হাসপাতালে ছিলাম। গোয়েন্দা সংস্থা তদন্ত করলেই সকল তথ্য পেয়ে যাবে। আমি যেন কমিটিতে না আসতে পারি এজন্যই আমার বিরুদ্ধে এসকল তথ্য ছড়ানো হচ্ছে। এই ঘটনার সাথে আমার নূন্যতম কোনো সম্পর্ক নেই। এই ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া করছি। আমি এই ঘটনায় মামলা দায়ের করবো।





































আপনার মতামত লিখুন :