News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

আমি শহরের যুবরাজ না, ফুটপাতে কোন হকার বসবে না : আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৫, ২০২৬, ১০:৩৫ পিএম আমি শহরের যুবরাজ না, ফুটপাতে কোন হকার বসবে না : আশা

‘নারায়ণগঞ্জ ফুটপাত দখলমুক্ত থাকবে, কোন হকার বসবে না’ সাফ জানিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

৫ এপ্রিল নারায়ণগঞ্জের একটি সামাজিক অনুষ্ঠানে তিনি এমন বার্তা দিয়েছেন। তিনি এও বলেছেন, হকার ইস্যু বলবো না ফুটপাত দখলমুক্ত রাখা যা যা লাগে তা করবো।

আশা বলেন, আদর্শিক কাজ করতে গেলে আমাকে জালাল হাজী থেকে টানতে শুরু করে। ভালো একটা পরিবার থেকে আসছি আমি। আপনারা আমার কাছ থেকে কাজগুলো চান তখন বিব্রত অবস্থা পড়ে থাকি। নারায়ণগঞ্জ নাগরিক বিভিন্ন সমস্যা সমাধান সব সময় ঠান্ডাভাবে সোজাভাবে হয় না। আদর্শিক ভাবে জায়গা থাকতে চাই, কেউ অযথা আমাকে সন্ত্রাসী বানিয়ে দিয়েন না অযথা কেউ আমাকে যুবরাজ বানিয়ে দিয়েন না। যুবরাজ আমি আমার বাবার। আমি শহরের যুবরাজ হতে চাই না। আমি শহরের সন্তান। আমার বাহিরের কোন ঠিকানা নেই। আমাদের ভিতরে অনেক সমস্যা রয়েছে। আমাদের সকলকে মিলেই নারায়ণগঞ্জ শহরকে সুন্দরভাবে রাখতে হবে। চাঁদাবাজদের কোন দল বা ব্যক্তি পরিচয় নেই। আদর্শিকভাবে যে কোন সহযোগিতা থাকবে।