বিগত আওয়ামীলীগ সরকার আমলে শহরের ফুটপাত থেকে হকার মুক্ত করার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। ২০১৮ সালের ১৬ জানুয়ারি তৎকালীন নাসিক মেয়র আইভীর নেতৃত্বে হকার উচ্ছেদ ঘিরে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হন হকার। তৎকালীন এমপি শামীম ওসমানের সহযোগিতায় হকারদের বেপরোয়া রূপ দেখে ছিলেন নগরবাসীর। ২০২৪ সালে আওয়ামীলীগ সরকার দায়িত্ব নেয়া প্রথম পর্যায়ে ফুটপাত থেকে হকার সরিয়ে নেয়ায় বৈঠকে একত্রে দুই এমপি ও মেয়র ছিলেন। ফুটপাত থেকে হকার সরিয়ে নিলেও পরবর্তিতে ৫ আগষ্টের পর আরো বেপরোয়া হয়ে পড়েন হকাররা।
আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়া পর অন্তবর্তী সরকার আমলে ফুটপাতে হকার সংখ্যা আরো বৃদ্ধি পায়। চাঁদাবাজিমুক্ত পরিবেশে হকারার বংশ বৃদ্ধি করার অভিযোগ উঠে। এবার ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগেই নগরবাসী চাহিদায় হকার উচ্ছেদে পক্ষে ছিলেন প্রার্থীরা। যার কারণে বিএনপির সরকার গঠনে পর পরই হকার উচ্ছেদে তৎপর দেখা দেয় নাসিকের প্রশাসকের দায়িত্ব পাওয়া বিএনপি মহানগরের আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
৪ মে সোমবার বিকালে উচ্ছেদ চলাকালে সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা চালায় হকাররা। এতে করে ২০১৮ সালের মত আবারো ভয়াবহ সংঘর্ষে আশংকা করেছে বিশ্লেষকরা। এর পিছনে যারা ইন্ধন দিচ্ছে, তাদের ব্যাপারে এখনো সোচ্চা হতে পারেনি বিএনপি ও সিটি কর্পোরেশন। এদিকে হামলা ঘটনা পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, চাঁদাবাজ ও সুবিধাভোগীদের ইন্ধনে হকাররা মাঠে নেমেছেন। হকারদের কাছে বিদ্যুৎ চুরি করে সংযোগ নামে অর্থ আত্মসাত করত তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি চোরাকারবারি, মাদকাসক্ত ও বিভিণœ মামলায় জেলে থাকারা মুক্তি পেয়ে এখন আন্দোলনে পায়তারা চালাচ্ছে। আজকে যারা এই আন্দোলন করছে তাদের ইতিপূর্বে পুনর্বাসন করা হয়েছে। প্রায় ৬১২ জনকে পুনর্বাসন করা হয়েছে, তারা সেই দোকানে না বসে বাইরে চলে এসেছে।
তিনি আরও বলেন, সাধারণ উচ্ছেদ কর্মীদের প্রতি যে আচরণ হয়েছে এটা দুর্ভাগ্যজনক। তাদের মারধর করেছে এতে আতল সৃষ্টি হয়েছে। তারা জোর জবরদস্তি করতে চায়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জের প্রশাসন এটা মেনে নেবে না। আমরা আইনগত ব্যাবস্থা নিব এবং কঠোর ভাবে এটা নিয়ন্ত্রণ করব। সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। সকল নাগরিক সমাজ ঐক্যবদ্ধ। বিএনপি বা সিটি করপোরেশন একা এর কৃতিত্ব দাবী করে না। আমরা আগামীতেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় এর মোকাবিলা করবো।
সোমবার বিকালে শহরের বিবি রোডের চাষাঢ়া পানোরামা প্লাজা সামনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে মারধর করেছে হকাররা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে আসে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এসময় সংঘবদ্ধ ভাবে পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলা চালায় হকারদের একটি অংশ। এসময় কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে মারধর করেন তারা। ফুটপাতে বস্তা বিছিয়ে হকাররা বসার চেষ্টা করলে তাদের বাধা দেন পরিচ্ছন্ন কর্মীরা। এসময় হকারদের সাথে বাদানুবাদের এক পর্যায়ে হকাররা মারধর শুরু করলে পালিয়ে যান তারা।




































আপনার মতামত লিখুন :