News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

বন্দরে  প্রতারক সাবেক প্রেমিক কর্তৃক প্রেমিকা জখম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:৫৪ পিএম বন্দরে  প্রতারক সাবেক প্রেমিক কর্তৃক প্রেমিকা জখম

বন্দরে পাওনা টাকা চাওয়ার অপরাধে প্রতারক সাবেক প্রেমিক কর্তৃক প্রেমিকা ও তার বড় ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রেমিকা মেহেবুবা আক্তার বাদী হয়ে গত বুধবার (৬ মে)  হামলাকারী সাবেক প্রেমিক রাজু আহাম্মেদ রাজিব ও তার স্ত্রী সাদিয়া আক্তারকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি।

শনিবার (২ মে) রাত সাড়ে ৯টায় বন্দর থানার রাজবাড়ী জনৈক গনি মিয়ার বাড়ীর পুকুর পাড়ের সামনে এ ঘটনাটি ঘটে।

মামলার বাদিনী ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার রাজবাড়ী এলাকার আজিজুল্লাহ পাটুয়ারী ছেলে বিবাদী রাজু আহাম্মেদ রাজিব মামলার বাদিনী
নবীগঞ্জ কবিলেরমোড় এলাকার মৃত আলাউদ্দিন মৃধার মেয়ে মেহেবুবা আক্তারের পূর্ব পরিচিত। এ সুবাদে বিবাদী রাজু আহাম্মেদ ওরফে রাজিবের সাথে মামলার বাদিনী  মেহেবুবা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিবাদীর চলাফেরা ভাল না থাকায় উল্লেখিত মামলার  বাদিনী প্রেমের সম্পর্ক ব্রেকআপ করে।

বিবাদীর সাথে বাদিনীর প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় বিবাদী বিভিন্ন সময়ে বাদিনীর নিকট হইতে ৫ লাখ ৫০ হাজার টাকা হাওলাদ হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে বাদিনী বিবাদীর নিকট তার পাওনা টাকা চাইলে বিবাদী টাকা না দিয়ে বাদিনীকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে। এর ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টায় বন্দর রাজবাড়ী জনৈক গনি মিয়া এর বাড়ীর সামনে পুকুর পাড়ে সামনে বাদিনীর সাথে বিবাদী দেখা হলে ওই সময় বাদিনী বিবাদীর নিকট তার পাওনাকৃত টাকা দাবি করে।

তখন বিবাদী  ক্ষিপ্ত হয়ে পাওনাদার বাদিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।  একপর্যায়ে বিবাদী আরো বেশী ক্ষিপ্ত হয়ে বাদিনীর  উপর অতর্কিত হামলা চালিয়ে  শরীরের বিভিন্ন  নীলাফুলা জখম করে। ডাক চিৎকারে বাদিনীর বড় ভাই মো. মাসুম (৪২) এগিয়ে আসলে ওই সময় বিবাদী রাজু আহাম্মেদ ওরফে রাজিব ও তার স্ত্রী সাদিয়া আক্তার ক্ষিপ্ত হয়ে ১ ভরি ওজনের একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।