ফতুল্লা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ৭ মে ভোর ৫টায় ফতুল্লার পশ্চিম দেওভোগ হাশেমবাগ, তসলিমপট্টি এলাকার গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো কাশিপুরের কালু মিয়ার ছেলে রনি(৪০)।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, ১টি স্টিলের এসএস তৈরি কুড়াল এবং ১ টি এসএস পাইপ।
গ্রেফতারকৃত রনি(৪০) ফতুল্লা মডেল থানার এজাহারভুক্ত একাধিক মামলার আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








-20260506163714.jpg)


























আপনার মতামত লিখুন :