নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় বসতবাড়িতে হামলা নিশি নামের নারীকে শ্লীলতাহানি ও একই পরিবারের ৬ জনকে কুপিয়ে গুরুতর আহতর ঘটনা স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।
তিনি সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীকে দ্রুত গ্রেফতার ও আইনে আনতায় আনার নির্দেশ প্রদান করেন ফতুল্লা থানা পুলিশকে।
ঘটনাস্তর পরিদর্শনের সময় সাংবাদিকরা পুলিশ সুপারকে মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কুতুবপুরে অভিযানের বিষয় জানতে চাইলে তিনি বলেন, পুরো জেলা জুড়ে আমাদের মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিকতায় আমরা কুতুবপুরে ও অতি শীঘ্রই মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করব সাংবাদিকদের মাধ্যমে আমি মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও কিশোর গ্যাং দের জানিয়ে দিতে চাই।
তিনি বলেন, এখনো সময় আছে মাদক সন্ত্রাসী চাঁদাবাজ ও কিশোর গ্যাং ছেড়ে ভালো পথে আসুন না হয় আপনাদের পরিণতি অনেক খারাপ হবে। মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও কিশোর গ্যাং বিরুদ্ধে অতি দ্রুতই আমরা কুতুবপুরে অভিযান পরিচালনা করব একটি করে কাউকেই কোন ছাড় দেওয়া হবে না।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোঃ শামীম আহমেদ, ফতুল্লা বাটার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, ও তদন্ত আনোয়ার হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।








































-20260603135648.jpg)
আপনার মতামত লিখুন :