News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আড়াইহাজারে কুয়েত প্রবাসীর স্বর্ণ মোবাইল ও টাকা লুট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৭:২৫ পিএম আড়াইহাজারে কুয়েত প্রবাসীর স্বর্ণ মোবাইল ও টাকা লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা খোয়ানোর অভিযোগ করেছেন কুয়েত প্রবাসী।

বুধবার (১০ জুন) রাত ২টায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে জয়নাল আবেদীনের ছেলে কুয়েত প্রবাসী সুজন (২৭) তার চাচাতো ভাই গিয়াস উদ্দিনের ছেলে নাজমুলকে (২২) সঙ্গে নিয়ে একটি হাইয়েস গাড়িযোগে ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাত ৪ টায় আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী-ফেরিঘাট সড়কের চালাকচর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোশধারী অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রসহ অপর একটি হাইয়েস গাড়ি দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা সুজনের কাছ থেকে জোরপূর্বক আনুমানিক দুই ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী ছিনিয়ে নেয়। এছাড়া তার চাচাতো ভাই নাজমুলের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা এবং ৫০০ সৌদি রিয়াল নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি মো: সবজেল হোসেন