News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

সস্তাপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১৩ পিএম সস্তাপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় গভীর রাতে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটেছে। এতে আশপাশের বাড়িঘরসহ কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এঘটনায় দুইজন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন মামুন (২৩) ও আশ্রাফুল আলম (৩৬)।

মঙ্গলবার রাত সোয়া ২টায় ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড়ে অবস্থিত হলি ফেব্রিক্স নামে ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সোয়া ২টারয় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় বিস্ফোরণে চার পাশের দেয়াল ও টিনের চাল সহ দরজা জানালা উড়ে যায়। একইসময় বয়লারের ৮ ফুট লম্বা ৪ ফুট পাশে আনুমানিক ৭০/৮০ কেজি ওজনের লোহার প্লেট ৮তলা বিশিষ্ট স্যামসন্স সুয়েটার গার্মেন্টে উপর দিয়ে উড়ে ১ হাজার গজ দূরে মাসুম মিয়ার আধাপাকা ঘরের চালে আচড়ে পড়ে।

এতে ঘর দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বিস্ফোরণে অশংখ্য লোকজনের বাড়ি ঘরের জানালার গ্লাস ভেঙ্গে যায়।

এলাকাবাসীর দাবী সস্তাপুর গাবতলায় ঝুট ও কাচা গাছ পুড়িয়ে তিনটি ডাইং কারখানা চলে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এসব কারখানার বয়লারগুলো শক্তশালী বোমার মত। প্রতিটা মুহূর্ত কারখানাগুলো এলাকাবাসীর মধ্যে আতংক তারা করে।

কারখানার মালিক পক্ষের পার্টনার রেজাউল জানান, নতুন একটি বয়লার পরীক্ষা করার সময় আগুন আটকে গিয়ে বয়লারের চুলোয় বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপুরন দেয়া হবে। আহত শ্রমিকদের চিকিৎসা দেয়া হয়েছে।