সন্ত্রাস দমনে সারা দেশের মত নারায়ণগঞ্জেও বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে অবৈধ ও লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার, পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী, চাঁদাবাজি ধরার জন্যও বিশেষ অভিযান পরিচালিত হবে। র্যাব, পুলিশ আলাদা ও প্রয়োজনে একত্রে যৌথ অভিযান চালাবে। এরই মধ্যে তালিকাও প্রনয়ন করা হয়েছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এর পরেই চিরুনী অভিযানে বাদ যাবে না কেউ জানিয়েছেন প্রশাসন সংশ্লিষ্টরা।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১২৪জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি জানান, সদরে ৫৫. সিদ্ধিরগঞ্জে ২০, বন্দরে ১১, ফতুল্লায় ১৯, সোনারগাঁয়ে ৮, রূপগঞ্জে ৬ ও আড়াইহাজারে ৫ জন রয়েছে।
নারায়ণগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধীদের তাৎক্ষনিক শাস্তি প্রদানে পরিচালনা করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতও।
২০০১ সালে সবশেষ বিএনপি ক্ষমতায় আসার পর ২০০৩ সালে অপারেশন ক্লিন হার্ট শুরু করেছিল। তখন বিএনপির অনেকেই গ্রেপ্তার হন। এলাকা ছেড়ে দেন, কেউ কেউ দেশও ছাড়েন। এবার ক্লিন হার্ট না হলেও অভিযান হবে বেশ জোরালো।
এদিকে কোন মাদক ব্যবসা, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ে অপতৎপরতা রোধে কাউকে ছাড় না দেয়ার ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেছেন, সন্ত্রাস ও মাদক নিঃশে^স না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ ধারা বজায় রাখতে জেলা প্রশাসন, পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, কেউ চাঁদাবাজি করছেন কেউ মাদক ব্যবসা করছেন কেউ ভূমিদূস্য করছেন এগুলো কিন্তু এমপি সাহেব ও আমাদের কাছে খবর আছে। আগামীতে কিছুদিনের মধ্যে সারাদেশে সরকারী পক্ষ থেকে সাড়াশী অভিযান হবে এসব বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আপনার সচেতন থাকবেন, যেন আপনারা জড়িত হবেন না। এতে বিএনপি হোক বা অন্য কোন দলের হোক আইন সবার জন্য সমান। কেউ বিএনপি বলে পাড় পাবেন না। আমরা চাই না বিএনপির কোন নেতা-কর্মী এমন অপকর্ম জড়িত না হোক আর কারাবরণ করুক।



































আপনার মতামত লিখুন :