News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বিএনপি প্রার্থী আজাদের কৃতজ্ঞতা প্রকাশ  ও নেতাকর্মীদের উল্লাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:৫০ পিএম বিএনপি প্রার্থী আজাদের কৃতজ্ঞতা প্রকাশ  ও নেতাকর্মীদের উল্লাস

নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ নির্বাচনী জয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার এই জয়কে আড়াইহাজারবাসীর জন্য উৎসর্গ করেছেন। বিগত দিনে তিনি আড়াইহাজারের উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেসব পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। 

শুক্রবার বাদ জুম্মা নিজ বাসভবনে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নজরুল ইসলাম আজাদ। এসময় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৮ জন। ভোট পড়েছে ২ লাখ ২৩ হাজার ৯০৬। নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতে ইসলামীর মো. ইলিয়াছ মোল্লা ৮১ হাজার ৫৪ পেয়েছেন।