News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

আড়াইহাজারে বায়ুদূষণ টেক্সটাইল কারখানাকে লাখ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৯:০৫ পিএম আড়াইহাজারে বায়ুদূষণ টেক্সটাইল কারখানাকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেড নামে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজারের কাঠালিয়াপাড়া এলাকায় আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন- আড়াইহাজার থানা-পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। সেই সাথে অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন বলেন, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী দুপ্তারার কাঠালিয়াপাড়ায় অবস্থিত ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে