News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

২০০ অসহায়দের অধরা স্বাদ ইলিশ দিলেন শকু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৯:০৯ পিএম ২০০ অসহায়দের অধরা স্বাদ ইলিশ দিলেন শকু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাসিকের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, বর্তমানে দ্রব্যমূল্যের পাশাপাশি গরীব মানুষ ইলিশ মাছ খেতে পারে না। এক কথায় ইলিশ মাছ গরিব মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। তাই আমার চিন্তা ছিল বেশ কিছুদিন যাবৎ যে আমার ওয়ার্ডের নিন্ম আয়ের মানুষদের আমি ইলিশ মাছ দিব। আমি দুইশো পরিবারের মাঝে ইলিশ মাছ দিয়েছি।

সোমবার (২১ সেপ্টেম্বর) ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে দুই শত অসহায় পরিবারের মাঝে একটি করে ইলিশ মাছ বিতরণকালে একথা বলেন তিনি।

শকু আরও বলেন, আগামীতে সামর্থ্যবানদের সহযোগীতায় এই অনুষ্ঠান আরও বড় পরিসরে করবো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য।  আমাদের সরকার প্রধান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখন দায়িত্বে নেই। তবে অস্বচ্ছলতা নিন্ম আয়ের মানুষদের সেবা করতে পারলে নিজের কাছেও আনন্দ লাগে। আপনারা এই মাছটা রান্না করে খেয়ে প্রাণভরে দোয়া করবেন। আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি।

তিনি বলেন, আমি সারা বছরই গরীব মানুষের জন্য কাজ করি। আপনারা আমার জন্য আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন।