News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

২৭টি ওয়ার্ডে ঈদ সামগ্রী দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী রাকিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৫০ পিএম ২৭টি ওয়ার্ডে ঈদ সামগ্রী দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী রাকিব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের ৮ হাজার অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৭ মার্চ বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতির মিলনায়তনে নারায়ণগঞ্জের বিএনপি নেতা ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুর ইসলাম রাকিবের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, দুধ, সয়াবিন তেল, চিনি, পেয়াজ, মশলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। 

আয়োজক রাকিবুর ইসলাম রাকিব জানান, ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উপকারভোগীদের মুখে হাসি ফুটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও আয়োজকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।