News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

শিক্ষার্থীদের স্বপ্ন দেখা বন্ধ না করার আহবান এমপি দিপু ভূইয়ার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৮:৫৩ পিএম শিক্ষার্থীদের স্বপ্ন দেখা বন্ধ না করার আহবান এমপি দিপু ভূইয়ার

নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, তোমাদের চোখে মুখে আমরা আশার আলো দেখি। তোমাদের সেসব আশা ইনশাআল্লাহ আমরা পূরণ করবো। প্রতিটি শিক্ষার্থীরিই ছোট ছোট গল্প রয়েছে। তার মধ্যে অন্যতম গল্প হচ্ছে তোমাদের অভিভাবকরা তোমাদের অনেক আশা নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যা যা প্রয়োজন রয়েছে সেগুলো বাস্তাবায়নে চেষ্টা করবো। তোমরা স্বপ্ন দেখা কখনো বন্ধ করবেনা। ইনশাল্লাহ আমরা সকলে মিলে তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবো। 

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউরি রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ হুমায়ন কবির, মহানগর ছাত্রদলের সাবেক নেতা আজিজুল ইসলাম রাজীবসহ আরো অনেকে।