নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ বহুতল ভবনে রূপান্তরিত করার আশ্বাসস দিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। সেই সাথে শহরের অন্য সকল মসজিদ থেকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মসজিদে রূপান্তরিত করার আশ্বাসস দিয়েছেন।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ আদায়ের পর এই ঘোষণা দেন। এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, এই মসজিদের সাথে আমার শৈশবের স্মৃতি জড়িত রয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ।
এই মসজিদের সাথে আমার পারিবারিক ঐতিহ্য রয়েছে। এই মসজিদ তখনকার সময়ের একটি সুন্দর মসজিদ ছিলো। বর্তমানে মসজিদের অনেক মুসল্লি বেড়েছে। এজন্য এই মসজিদ ভেঙ্গে সকলে মিলে সুন্দরভাবে নির্মাণ করার উদ্যোগ নিবো। অন্য যে কোনো মসজিদের থেকে সুন্দর হয় আমরা সেই প্রচেষ্টা করবো।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মুসলিম ধর্মালম্বীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এই মসজিদ অনেক পুরাতন মসজিদ। এখানে অনেক ঐতিহ্য জড়িত। আমরা মুসল্লিদের আবদার আমলে নিয়ে ৪র্থ তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিবো। অচিরেই এটার কাজ শুরু হবে। যাতে করে সকল মুসল্লিদের সকল সুবিধা নিশ্চিত করা যায়।
নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আমার নৈতিক দায়িত্ব এই মসজিদের উন্নয়ন করা। বর্তমানে এই মসজিদে জায়গার সংকুলান হচ্ছে না। আর তাই এই মসজিদকে সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি রূপান্তরিত করবো।








































আপনার মতামত লিখুন :