কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নিয়োগপ্রাপ্ত মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান। যোগদানের ৬০ দিনের কর্মসূচী দিলেও এখনো কোন পালন করতে পারেনি সফলভাবে। এর মধ্যে হকার উচ্ছেদ পরিচালনা করা হলেও এখনো হকারমুক্ত করতে পারেননি তিনি। এর মধ্যে গভীর নলকূপের রেজিষ্ট্রেশন ও পানির কর নিয়ে সমালোচনায় পড়েছেন নাসিক প্রশাসক। এর সাথে ১৮নং ওয়ার্ডে অস্থায়ী গরু হাট নিয়ে দুই গ্রুপ মুখোমুখি, নাসিকের সচিবদের বহাল রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ও যানজটমুক্ত করার চ্যালেঞ্জে পড়েছেন সাখাওয়াত হোসেন খান।
হকার ইস্যু : নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান ৬০ দিনের কর্মসূচীর অংশ হিসেবে ১৩ এপ্রিল শহরের ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদ করা হয়। এর মধ্যে এক সপ্তাহে ব্যবধানে সড়কে নামে হকাররা। এর ৪ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের উপর হামলা ঘটনা বেপরোয়া হয়ে উঠে হকাররা। পরদিন এই ঘটনায় অজ্ঞাত দেড়শত হকারের বিরুদ্ধে মামলা দায়ের করে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মাজহার উদ্দিন খন্দকার।
২০ এপ্রিল হকাররা মিছিল শেষে ফুটপাত ও হকার দখলে নেয়। অন্যদিকে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গেলেও লুকোচুরি খেলায় মেতেছে হকাররা। ফের ফুটপাত ও সড়ক দখলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জবাসী। এতে ফের প্রশাসক সাখাওয়াত হোসেন খান চ্যালেঞ্জে পড়েছেন।
নলকূপ পানির কর : নলক‚পের রেজিস্ট্রেশন ও পানির কর বাতিলসহ সহ নানা ইস্যুতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে ওপেন চ্যালেঞ্জ করেছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। এ সময় তিনি প্রশাসক সাখাওয়াতের তীব্র সমালোচনা করেন। শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আবাসিক নলক‚পের রেজিস্ট্রেশন ও পানির কর বাতিলসহ ছয় দফা দাবিতে নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।
মাসুম বলেন, সাখাওয়াত সাহেব আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমরা কোন রেজিস্ট্রেশন করবো না- কর দেবনা। আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম। আপনার যদি ক্ষমতা থাকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে কর নেন। কিন্তু আমরা দেবনা। আমরা কাউকে চিনিনা। আমরা কোন দলকে চিনিনা। আমরা কোন নেতাকে চিনিনা। আমরা শুধু জানি আমাদের সুপেয় পানি দিতে হবে। নতুবা ওই চেয়ারে থাকার কোন অধিকার আপনার নাই। আপনি নির্বাচিত না, আপনি নিযুক্ত হয়েছেন। নিযুক্ত হয়ে আপনি নাগরিকদের কাছে করের বোঝা চাপিয়ে দেবেন। সেই প্রশাসক এসে বলে ওনি ৬০ দিনের প্রোগ্রাম নিয়েছেন। এই ৬০ দিনের মধ্যে ওনি নারায়ণগঞ্জকে মোটামুটি বদলে দেবেন। তিন দিন আগে সেই ৬০ দিন শেষ হয়েছে। এখন নারায়ণগঞ্জ বদলেছে- হকারদের উচ্ছেদ করা হয়েছে। অথচ গতকাল দেখলাম হকাররা ঝাকে ঝাকে বসে গেছে। মা-বোনরা তাদের সন্তানদের নিয়ে ফুটপাত দিয়ে হেটে যেতে পারেনা। পুরো ফুটপাত বন্ধ হয়ে আছে।
সচিবদের বহাল : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫জন সচিবকে বহাল রাখার নিদের্শ দিয়েছেন হাইকোর্ট। নবাগত প্রশাসক কয়েক সচিবদের বাতিল করার জের ধরে সচিবদের মধ্যে ক্ষোভ রয়েছে। যার কারণে আগামী নির্বাচিত পর্ষদ পর্যন্ত সচিবদের বহাল রাখার জন্য হাইকোর্টে যান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বহাল রাখার নিদের্শনা নিয়ে নতুন করে চ্যালেঞ্জের পড়লেন নবাগত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ইতোমধ্যে বন্দর ও সিদ্ধিরগঞ্জের কয়েক সচিবকে বাতিল করে নতুনকে নিয়োগ দিয়ে ছিলেন তিনি।
যানজটমুক্ত : তিন মাসের কাছাকাছি সময়ে নগরবাসীর অভিযোগ ঘোষণার তুলনায় বাস্তব কাজের অগ্রগতি খুবই কম। বিশেষ করে যানজট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ এখনও চোখে পড়েনি। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আগের মতোই দীর্ঘ যানজট লেগেই আছে। সকাল থেকে রাত পর্যন্ত চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, খানপুর, দুই নম্বর রেলগেট, কালিরবাজারসহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণ নিয়েও ছিল বড় বড় ঘোষণা। নগরীতে চলাচলকারী অটোরিকশাকে শৃঙ্খলার মধ্যে আনতে রিকশা কার্ড ও চালকদের আইডি কার্ড প্রদানের পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রশাসক। ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করে ১ জুন থেকে আবেদন করা তথ্য দিয়েছেন। যত্রতত্র অটোরিকশা চলাচল ও স্ট্যান্ড গড়ে ওঠার কারণে যানজট আরও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।



































-20260522173818.jpg)



আপনার মতামত লিখুন :