রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ মে শুক্রবার দুপুর ১২টায় চিতাশাল মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংগঠনের সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক এর সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোয়ার হোসেন সাকি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।
উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলার সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান। বক্তারা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলোয়ার হোসেন সাকি বলেন, “রামিসা হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তাই রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে নিহত রামিসার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাতের মধ্যে দিয়ে মানববন্ধনের সমাপ্তি হয়।মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ ওয়াসিম উদ্দিন সহ আরো অনেকে।


-20260522173818.jpg)

































আপনার মতামত লিখুন :