News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আহতদের খোঁজ নিলেন জাকির খান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:৫০ পিএম থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আহতদের খোঁজ নিলেন জাকির খান

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করেও দেশের জুলাই গণআন্দোলনে আহত বীরদের ভুলে যাননি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় থাইল্যান্ডের ভেজথানি হসপিটালে চিকিৎসাধীন যুবদল, ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী, শ্রমজীবী ও চাকরিজীবীদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন তিনি।

চিকিৎসার পাশাপাশি তিনি আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান, তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং আন্দোলনের লড়াকু সৈনিকদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

থাইল্যান্ডের ভেজথানি হসপিটালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-জনতা। জাকির খান নিজে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জুলাই আন্দোলনে আহতদের খোঁজ নেন তিনি।  

থাইল্যান্ডে ভেজথানি হসপিটালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন মিরপুর কামরুল থানা ৪নং ওয়ার্ড যুবদল নেতা মোবারক হোসেন এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা যুবদল নেতা বিল্লাল মিয়া। নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আন্দোলনে আহত বরিশাল হিজলা থানা ছাত্রদল নেতা মহিবুল্লাহ, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ আল ইমরান, যাত্রাবাড়ি থানা ছাত্রদল নেতা নাদিম, বরিশাল জেলা ছাত্রদল নেতা মনির খান এবং  মাহবুবুর রহমান মোল্লা কলেজ ছাত্রদল নেতা নাবিল আহমেদ।

চট্টগ্রামের ছাত্র ইয়াশ শরীফ খান, চাঁদপুর সদরের ছাত্র রাকিব প্রধান, সিলেটের ছাত্র রাইয়ান আহমেদ, নারায়ণগঞ্জের ছাত্র শাকিল আহমেদ এবং যাত্রাবাড়ি এলাকার মাদরাসা ছাত্র আশরাফুল ইসলাম।

শ্রমজীবী ও চাকরিজীবী রংপুর সদর এলাকার চাকরিজীবী লিয়নুর ইসলাম লিয়ন, নারায়ণগঞ্জের চাকরিজীবী মোরসালিন, বগুড়ার গার্মেন্টস শ্রমিক বুলবুল আহমেদ এবং রংপুরের কেরালীপাড়ার গার্মেন্টস শ্রমিক মাসুদ মিয়া।

হাসপাতালে অবস্থানকালে জাকির খান আহতদের আশ্বস্ত করে বলেন, "জুলাই আন্দোলনে আপনাদের ত্যাগ ও রক্ত বৃথা যেতে পারে না। দেশ ও দলের শীর্ষ নেতৃত্ব আপনাদের চিকিৎসার বিষয়ে সম্পূর্ণ আন্তরিক।" তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতাকর্মী ও সাধারণ রোগীরা সংকটের এই মুহূর্তে দূরপ্রবাসেও বিএনপির এই নেতার আকস্মিক উপস্থিতি ও আন্তরিকতায় আবেগাপ্পুত হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।