News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

একটি বুলেট আমার চোখ কেড়ে নিয়েছে : আব্দুল মোমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৮:১৫ পিএম একটি বুলেট আমার চোখ কেড়ে নিয়েছে : আব্দুল মোমিন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ বিনির্মাণে জনগণের প্রতি আহ্বান প্রতিপাদৌ নারায়ণগঞ্জের ফতুল্লা এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ধর্মগঞ্জ চটলার মাঠে স্থানীয় জনতা ও দলের নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও সমাজের চলমান নানা সংকট, দুর্নীতি এবং আগামী দিনের করণীয় নিয়ে এক দিকনির্দেশনামূলক ও আবেগঘন বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং আগামী এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন।

নিজের জীবনের এক নির্মম ও ত্যাগের ইতিহাস স্মরণ করে হাফেজ আব্দুল মোমিন আবেগ আপ্লত কণ্ঠে বলেন, বিগত জালিম সরকারের একটি বুলেট আমার একটি চোখ কেড়ে নিয়েছে। আমার এই চোখটি আসল নয়, এটি একটি পাথরের চোখ। একটি চোখ না থাকলেও আমি যদি দ্বীনের জন্য, মানুষের জন্য সুস্থ মানুষের মতো কাজ করতে পারি; তবে আপনারা কেন পারবেন না? সত্যের কথা বলতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের শীর্ষ নেতারা ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারেন, তবে আমিও হাসতে হাসতে দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে হাফেজ আব্দুল মোমিন বলেন, যোগ্য, সৎ ও সমাজ পরিবর্তনের উপযোগী মানুষকে আপনারা ওয়ার্ড ও ইউনিয়নে নেতা হিসেবে বেছে নিন। আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই। নির্বাচনে জয়ী হই বা না হই, আমি আজীবন এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের সেবা করে যাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির, মাওলানা আবদুল জব্বার।