News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ইসলামী আন্দোলন নেতা শফিকুল ইসলামের ইন্তেকাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:৩৮ পিএম ইসলামী আন্দোলন নেতা শফিকুল ইসলামের ইন্তেকাল

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ১৮ জুলাই সকাল ১১ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ... রাজিউন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ শোক বিবৃতিতে বলেন, তাঁর ইন্তেকালে আমরা একজন নিবেদিতপ্রাণ দাঈ, সংগঠক ও ইসলামী আন্দোলনের একজন অক্লান্ত কর্মী হারালাম।

নেতৃদ্বয় আরও বলেন, দ্বীনের পথে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও ত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন, সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন। 

নেতৃদ্বয় তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আল্লাহ তাআলা তাঁদের ধৈর্য ধরার তাওফীক দান করুন। আমীন।