News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১০:১২ পিএম গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের সভা

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই (বৃহস্পতিবার) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ নাসিক ৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। যেকোনো মূল্যে জনগণের এই রায় ও আকাঙ্ক্ষাকে অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। স্বৈরাচারী ও গণবিরোধী কোনো অপশক্তি যেন জনগণের এই অর্জনকে নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা নায়েবে আমীর গফুর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কফিল আহমেদ, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা আমীর আলী আক্কাস , সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীরমাহাবুবুর রহমান। 

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর, সাইফুল ইসলাম রনিসহ ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা।

সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জনগণের ন্যায্য অধিকার ও গণরায় বাস্তবায়নে সবাইকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।