News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

শহীদ আদিলের স্মরণে শিবিরের দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১০:১৩ পিএম শহীদ আদিলের স্মরণে শিবিরের দোয়া

জুলাই অভ্যুত্থানের বীর শহীদ মো. আদিলের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২২ জুলাই বুধবার বিকালে নারায়ণগঞ্জ শহরের এক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ ও নারায়ণগঞ্জ মহানগর শাখা।

এর আগে শহীদ আদিলের কবরে দোয়া ও মুনাজাত করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার ও নেতৃবৃন্দ। 

'জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত ও আত্মত্যাগ এদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ মো. আদিলসহ সকল শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।

এসময় তিনি শহীদ মো: আদিলের স্মৃতিচারণ করে বলেন, স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে ছাত্র-জনতার যে ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছিল, তার চেতনাকে সমুন্নত রাখতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শহীদদের স্বপ্ন পূরণে একটি সুশৃঙ্খল ও ন্যায়পরায়ণ সমাজ গঠনে ছাত্রশিবির সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবির সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন,  শহীদ আদিলের পিতা আবুল কালাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।

আলোচনা সভা শেষে শহীদ মো: আদিলসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।