News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

যুবদলে সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৮:১৮ পিএম যুবদলে সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তাঁকে স্বীয় পদে বহাল করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগে খায়রুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বীয় পদে বহাল করা হয়েছে।

এর আগে গত ২১ জুন চাঁদাবাজিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে খায়রুল ইসলাম সজীবকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে মধ্যরাতেই তাকে মুচলেকা ছেড়ে দেওয়া হয়। ওইদিনই তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল।