নারায়ণগঞ্জ আদালতপাড়ায় সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করার ঘটনায় দুই নেতাকে শোকজ করা হয়েছে।
তাঁরা হলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান ও ১৩ নং ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ৮ অক্টোবর এ দুইজনকে শোকজের চিঠি পাঠিয়েছেন।
চিঠি প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দলের সকল পদ হতে অব্যাহতি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হবে।
চিঠিতে বলা হয়, ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির এর কক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এবং সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের প্রবেশ করলে আনোয়ার প্রধান, পিপি আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পিপি ওমর ফারুক নয়ন, শেখ আঞ্জুম আহমেদ রিফাত সহ আরো ৫ থেকে ৬ জন সন্ত্রাসী গালাগাল সহ হেনস্থা করেন। ঔদ্ধত্ব্যপূর্ণ আচরণের কারণ জানতে চাইলে সাখাওয়াত হোসেন খানের উপর মারমুখী হয়। এছাড়া সেদিন সাখাওয়াত হোসেন খানকে ২ ঘণ্টা আটক করে রাখা হয়েছে এবং ক্ষমা চেয়েছে বলা হয়েছে যা মিথ্যা ও বানোয়াট। ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনার আহবান করলেও সেটা কর্ণপাত করা হয়নি।
চিঠিতে আরো বলা হয়, ২৫ আগস্ট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় হতে অ্যাডভোকেট সুমন মিয়াকে স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আপনারা অন্যায় লাভের আশায় আদালতপাড়ায় নাশকতা সৃষ্টি করে পিপির চেম্বার তালাবদ্ধ করে রেখেছেন। তাকে ভয়ভীতি দেখাচ্ছেন যা সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।


































আপনার মতামত লিখুন :