নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সোনারগাঁয়ে গোয়ালদী এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় সোনারগাঁয়ের ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে ও মুফতী সাইদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস রহমান মামুন ভূঁইয়া।
উপস্থিত ছিলেন আশরাফুল উলুম উলুকান্দি মাদরাসার সাধারণ সম্পাদক গাজী আনিসুর রহমান, কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উপদেষ্টা মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মহাসচিব মাওলানা আব্দুদ দাইয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রুহুল আমীন কাসেমী,সহ সভাপতি মাওলানা কামাল হোসেন, মাওলানা মুহাম্মদ উল্লাহ,মাওলানা মাহবুবুর রহমান, মুফতী সাখাওয়াত উল্লাহ মুহিব, মুফতী আমজাদ হোসেন, মুফতী আবু সালেহ, মুফতী সাব্বির হোসেন সহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।








































আপনার মতামত লিখুন :