News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জের ফয়সালের বলে সৌম্য বোল্ড আউট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৯:৪৬ পিএম নারায়ণগঞ্জের ফয়সালের বলে সৌম্য বোল্ড আউট

অভিষেক ম্যাচে সৌম্য সরকারকে বোল্ড আউট করে দিলেন নারায়ণগঞ্জের তরুন অলরাউন্ডার ফয়সাল সরকার রায়হান। ম্যাচে ৩৭ রান খরচ করে ১২ ওভার ২ বল করে ২টি উইকেট তুলে নেন তিনি।

৩০ নভেম্বর প্রথমবারের মতো ২৭ তম জাতীয় ক্রিকেট লীগের ৬ষ্ঠ রাউন্ডে ঢাকা বিভাগের হয়ে খুলনা বিভাগের বিরুদ্ধে শেখ আবুনাসের স্টেডিয়ামে অভিষেক করেন এ ক্রিকেটার ।

তরুণ এ ক্রিকেটারের সামনে চূড়ান্ত দলে সুযোগ করে নেওয়ার চ্যালেঞ্জ থাকলেও তিনি শতভাগ আশাবাদী। 

ফয়সাল সরকার রায়হান বলেন, অনেকদিন যাবত চেষ্টা করার পর এই প্রথম জাতীয় ক্রিকেট লীগে খেলার সুযোগ পাওয়ায় সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাই।  আলহামদুলিল্লাহ আজকের টেস্ট ম্যাচে ২টি উইকেট পেয়েছি। এবার ব্যাটিংয়ে আরও ভালো করতে চাই। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভালো একটা ফলাফল করব ইনশাআল্লাহ।