নারায়ণগঞ্জের ভূইয়ার বাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সিটি পার্কের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চুড়ান্ত খেলায় দশম শ্রেণির সাথে অষ্টম শ্রেণির মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ খেলায় ৪-১ গোলে দশম শ্রেণি জয়ী হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক ফুটবলার শহীদউদ্দিন চৌধুরী স্বপন, কাজী নজরুল ইসলাম,ইব্রাহিম হোসেন পিলু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল,মনির হোসেন খান ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
পরে বিজয়ীদের মধ্যে চ্যম্পিয়ান ও রানার আপ ট্রফি প্রদান করা হয়।
নক আউট ভিত্তিতে বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেনী ফুটবল প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট দশটি দল অংশ গ্রহন করে।







































আপনার মতামত লিখুন :