News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

নতুন কুঁড়িতে দাবায় নারায়ণগঞ্জের সিদরাতুল মুনতাহা রানার্সআপ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৭:৪৬ পিএম নতুন কুঁড়িতে দাবায় নারায়ণগঞ্জের সিদরাতুল মুনতাহা রানার্সআপ

ঢাকায় অনুষ্ঠিত ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে নতুন কুঁড়ি স্পোটর্স ২০২৫-২৬ এর জাতীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের দাবারু সিদরাতুল মুনতাহা রানার্সআপ হবার গৌরব লাভ করেছে।

তাঁর এই সাফল্যে জেলার দাবারুরা উৎসাহিত হবে বলে এক বিবৃতিতে সিদরাতুল মুনতাহাকে অভিনন্দন জানিয়েছে ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা জানিয়েছেন খন্দকার শাহ্আলম, খোরশেদ আলম নাসির, মোস্তফা কায়ছার, জাকির হোসেন শাহিন, মাকসুদ উল আলম, মশিউর রহমান রনি, হাজী নূর ইসলাম, মাহবুব হোসেন বিজন, মাহবুব হোসেন উজ্জল, গৌতম কুমার সাহা, ফিরোজ মাহমুদ সামা, গোলাম ফারুক, মাহমুদ হোসেন সুজন, আশরাফুল ইসলাম, আর এন সুমন, আলাল ভূইয়া প্রমুখ।