News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৭:৫২ পিএম শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে শিকদার আব্দুল মালেক স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বিশেষ সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিআরটিএ, নারায়ণগঞ্জ সার্কেলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

আয়োজিত এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ, নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ মাহবুবুর রহমান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়ক পারাপারের সঠিক নিয়ম, ফুটওভার ব্রিজ ব্যবহার, জেব্রা ক্রসিংয়ের গুরুত্ব এবং চলন্ত অবস্থায় যানবাহনে উঠানামা না করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। বিশেষ করে, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় কোনো ধরনের মোটরযান বা মোটরসাইকেল না চালানোর জন্য তিনি শিক্ষার্থীদের কঠোরভাবে সচেতন করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ রাখতে হলে শৈশব থেকেই সড়ক নিরাপত্তার নিয়মগুলো মানার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যদি সচেতন হয়, তবে সমাজ ও পরিবারে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের ট্রাফিক সাইন ও সড়ক সচেতনতামূলক বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থীবৃন্দ মনোযোগ সহকারে সভার আলোচনা শোনেন এবং সড়ক নিরাপদ রাখার ব্যাপারে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।