News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৯:০৭ পিএম সোনারগাঁয়ে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ সরকারি কলেজের প্রায় পাচঁশতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নেন।

বিজ্ঞাপন

জানা গেছে, শিক্ষার্থীরা মহাসড়কে প্রায় আধাঘণ্টা অবস্থান নিয়ে দাবি তুলে ধরেন। পরে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান।

বিক্ষোভে অংশ নেওয়া সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, রোববারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। হাফভাড়া চালু না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এর পরদিন উপজেলা প্রশাসন পরিবহন মালিক ও শিক্ষার্থী এবং সুশীল সমাজের লোকজন নিয়ে আলোচনা সভা হয়। সভায় মোগরপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসের শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫৫ এবং সাধারণ যাত্রীদের জন্য ৭৫ টাকা নির্ধারণ করে প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি ৫৫ টাকা নয় হাফপাস ভাড়া ৪০ টাকা করতে হবে।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি জানা নেই। সকালে উপজেলা মিটিং উপস্থিত ছিলাম। এটি কেউ ইনফর্ম করেনি। যান চলাচলও স্বাভাবিক রয়েছে।