News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৯:৪০ পিএম সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে নারী, শিশুসহ ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়।

আহতরা হলো সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ ১৫ জন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে একটি শিয়াল লোকালয়ে ঢ়ুকে প্রথমে সোনারকান্দী এলাকায় কয়েকজনকে কামড়ে দেয়। পরে সেটি ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় গিয়ে আরো কয়েকজনের উপর হামলা চালায়। কেউ বাড়ির উঠানে, কেউ বাড়ির সামনে এবং কেউ চলাচলের সময় হামলার শিকার হয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত গোলজার হোসেন বলেন, ‘বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি।’

আরেক আহত মিনহজ বলেন, ‘শিয়ালগুলো খুবই আক্রমণাত্মক ছিল। একজনকে কামড়ে আবার অন্যজনের দিকে ছুটে যাচ্ছিল। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, ‘শিয়ালের কামড়ে আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।