নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় বায়ুদূষণকারী ৩টি প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ফতুল্লা পিলকুনি এলাকার আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লক্ষ টাকা, একই এলাকার মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার ও সাজ্জাদ ইন্টারলাইনিং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়–য়া প্রসিউকিশন প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা বলেন, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




































আপনার মতামত লিখুন :