News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

বন্দরে বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৭


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৯:৩৬ পিএম বন্দরে বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৭

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎গত শনিবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চুরি মামলার ১ জন, মারামারি মামলার ২ জন, পরোয়ানাভুক্ত ১ জন, ডিবি লালবাগ জোন কর্তৃক গ্রেফতারকৃত অস্ত্র মামলার ২ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত ১ জন মাদক ব্যবসায়ী।

‎গ্রেফতারকৃতরা হলো বন্দর চিতাশাল কবরস্থান এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ (২৩), দেউলী এলাকার মোঃ আসলাম (৩০) ও মোঃ জুয়েল (৪২), শাহী মসজিদ এলাকার পরোয়ানাভুক্ত আসামি সাগর হোসেন হৃদয়। এছাড়া মদনপুর খাদিজা ভিলার ২য় তলার একটি ফ্ল্যাট থেকে অস্ত্রসহ ডিবি লালবাগ জোন কর্তৃক গ্রেফতারকৃত মোঃ ইলিয়াছ সিকদার (৩৭) ও জাফর (৩৬), এবং ফুলহর এলাকায় নিজ বসতঘর থেকে ১০৫ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গ্রেফতারকৃত হাফেজা বেগম।

‎বন্দর থানা পুলিশ জানায়, আটককৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও যে কোনো ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।