News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নানা রোগে আক্রান্ত বৃদ্ধা শিরিন, সহযোগিতা কামনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ১০:১৯ পিএম নানা রোগে আক্রান্ত বৃদ্ধা শিরিন, সহযোগিতা কামনা

জীবনের শেষ সময়ে এসে নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন শহরের দেওভোগ এলাকার ৫৫ বছর বয়সী বৃদ্ধা শিরিন। তিনি টাকার অভাবে তার চিকিৎসার ভার বহন করতে পারছেন না। আর তাই তিনি বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। যদি কোনো বিত্তশালী তার চিকিৎসায় সহযোগিতা করে থাকেন তাহলে তিনি অন্তত শেষ বয়সে শান্তিতে বাঁচতে পারবেন।

শিরিন বলেন, আমি নানা রোগে আক্রান্ত। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটি জায়গায় আমি আক্রান্ত হয়ে পড়েছি। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আমি আক্রান্ত হয়নি। আমার চোখে, কানে, মাথায়, বুকে, কিডনি ও লিভার থেকে শুরু করে সকল জায়গায় সমস্যা দেখা দিয়েছে। দিন দিন এই সমস্যা বেড়েই চলছে।

তিনি আরও বলেন, আমার কাছে যে টাকা-পয়সা ছিলো সবকিছু খরচ হয়ে গেছে চিকিৎসা করাতে গিয়ে। বর্তমানে আমার চিকিৎসার খরচ বহন করার মতো কেউ নেই। তাই আমি বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। যদি কোনো বিত্তবান আমার চিকিৎসার খরচ বহন করেন অথবা সহযোগিতা করে থাকেন তাহলে আমি তার জন্য প্রাণভরে দোয়া করবো। আমি এই শেষ বয়সে একটু শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো। বিত্তবানদের প্রতি অনুরোধ; আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের মতোই একজন মানুষ।

শিরিন বলেন, হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু হাসপাতাল টাকার অভাবে ভর্তি নিচ্ছে না। আমি আমার চিকিৎসার জন্য প্রধামন্ত্রী থেকে শুরু সকলের সাহায্য প্রার্থণা করছি।