News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জ কলেজে যেমন ক্যাম্পাস চান ছাত্র ফেডারেশন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ১০:১৭ পিএম নারায়ণগঞ্জ কলেজে যেমন ক্যাম্পাস চান ছাত্র ফেডারেশন

‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দগণ বলেন, ‎আমরা এমন একটি নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাস চাই ‎যেখানে শিক্ষার্থীরা শুধু ক্লাস ও পরীক্ষার জন্য আসবে না বরং চিন্তা, জ্ঞানচর্চা, সংস্কৃতি, বন্ধুত্ব ও নিজেদের বিকাশের জন্য ক্যাম্পাস থাকবে উন্মুক্ত।

‎আমরা চাই শিক্ষার্থীবান্ধব অবকাঠামো- ‎উন্নত শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন ও নিরাপদ স্যানিটেশন, শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন এবং নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ।

স্বাস্থ্যসেবা- ‎ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ 'মেডিকেল সেন্টার' চালু করতে হবে, যেখানে প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা ও ছাত্রীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাওয়া যাবে।  

‎পরিবহনসেবা- ‎শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কলেজ বাসটি চালু করতে হবে এবং তা সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করতে হবে।

মেধা ও সংস্কৃতি চর্চার জায়গা- ‎খেলাধুলার মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের হল, বিতর্ক ও আলোচনা চর্চার সুযোগ, মুক্তভাবে মত প্রকাশের পরিবেশ এবং শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার মধ্যে দিয়ে ছাত্ররা দেশের জন্য কাজ করার লক্ষ্যে প্রস্তুতি নিতে পারবে।

‎আমরা এমন ক্যাম্পাস চাই না, যেখানে শুধু ইট-পাথরের ভবন থাকবে কিন্তু শিক্ষার্থীদের চিন্তা, সৃজনশীলতা ও স্বপ্নের জায়গা থাকবে না।

চিন্তা, চর্চা, সংস্কৃতি ও বন্ধুত্ব এই চার স্তম্ভের উপর ভিত্তি করেই ক্যাম্পাস হবে একটি প্রাণবন্ত, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস। 

‎একটি ক্যাম্পাস যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপদে শিখবে, প্রশ্ন করবে, নিজের মত প্রকাশ করবে এবং নিজের ভবিষ্যৎ নির্মাণের সুযোগ পাবে এটাই আমাদের প্রত্যাশা।