News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের সভাপতি সাগর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ১০:০৮ পিএম সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের সভাপতি সাগর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 'মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের' এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। 

পূর্বের আবেদনের প্রেক্ষিতে ১১ আগস্ট ঢাকা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আদেশের জারিতে ৬মাস মেয়াদি এই কমিটির অনুমোদন হয়েছে বলে জানা গেছে। 

এডহক এই কমিটির সাধারণ শিক্ষক সদস্যের দায়িত্বে রাখা হয়েছে মো.আতিকুর রহমান, অভিভাবক সদস মো. মোহসীন হোসেন এবং সদস্য সচিব হিসেবে মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের প্রধান শিক্ষককে।

সভাপতির দায়িত্ব পেয়ে রাকিবুর রহমান সাগর বলেছেন, আমার উপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পরিচালনার মাধ্যমে স্কুলকে এগিয়ে নিতে চাই। এই দায়িত্ব আমার কাছে বড় একটি আমানত। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে স্কুল কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকের পরামর্শও নিয়ে যাবো। ইনশাআল্লাহ আমাদের স্কুলের সুনাম রক্ষার্থে সর্বদা সচেষ্ট থাকবো।