News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

টাকার অভাবে চোখের চিকিৎসা করতে না পারা বৃদ্ধের পাশে রাকিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১০:১৯ পিএম টাকার অভাবে চোখের চিকিৎসা করতে না পারা বৃদ্ধের পাশে রাকিব

মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকার বাসিন্দা ৭৪ বয়সী বৃদ্ধ শহীদুল ইসলাম খান। ফলে চিকিৎসার অভাবে ধীরে ধীরে তিনি অন্ধত্বের দিকে ধাবিত হচ্ছিলেন।

এই অবস্থায় বৃদ্ধ শহীদুল ইসলাম খানের সহযোগিতায় এগিয়ে এসেছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব। তার আর্থিক সহযোগিতায় বৃদ্ধ শহীদুল ইসলাম খানের চোখের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। সেই সাথে আগামী কিছু দিনের মধ্যেই তার চোখের চিকিৎসা হবে।

এ বিষয়ে শহীদুল ইসলাম খান বলেন, আমি একজন হতদরিদ্র ৭৪ বছর বয়সী একজন মানুষ। বর্তমানে আমার কোনো কর্মক্ষমতা নেই। ২০১৭ সালে পিজি হাসপাতাল থেকে বাম চোখে অপারেশন করা হয়। ডাক্তার তখন বলেছিলো ডান চোখেও অপারেশন করাতে হবে। কিন্তু তখন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারিনি।

এরই মধ্যে গত ৭ মে ভিক্টোরিয়া হাসপাতালে যাওয়ার পর বলে দেয় যত তাড়াতাড়ি সম্ভব ডান চোখে অপারেশন করানো। অন্যথায় অন্ধ হয়ে যেতে পারি বলে ডাক্তাররা জানায়। এই অবস্থায় আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমি নিউজ নারায়ণগঞ্জের মাধ্যমে সকলেই সহযোগিতা কামনা করি।

সেই নিউজ দেখে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব আমার চোখের চিকিৎসায় এগিয়ে এসেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। তার মাধ্যমে আমার চোখের আলো ফিরের আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন সেই প্রার্থণা করি।