News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বন্দরে স্ত্রীকে হত্যার পর পুলিশকে স্বামীর ফোন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৭:৩১ পিএম বন্দরে স্ত্রীকে হত্যার পর পুলিশকে স্বামীর ফোন

নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামের গৃহবধূকে গলাকেটে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার তিনগাঁও উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

হত্যাকান্ডের পর ঘাতক স্বামী নিজেই জরুরী সেবা ৯৯৯ ফোন করে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমার্পন করে।

নিহত গৃহবধূ সুফিয়া আক্তার নিশি  বন্দর উপজেলার তিনগাও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

আত্মসমর্পণকারি ঘাতক স্বামী আব্দুল মান্নান ওরফে মনির (২৮) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাড়ৈইপাড়া এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুল মিয়ার  ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পরকিয়া সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সোমবার ১২ অক্টোবর রাতে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা পর স্ত্রী সুফিয়া আক্তার নিশি তার বসত ঘরে ঘুমিয়ে পরে। ওই সুযোগে  মঙ্গলবার ভোর আনুমানিক ৪টায় স্বামী আব্দুল মান্নান ওরফে মনির ধারালো ছুরি দিয়ে ঘুমন্ত স্ত্রীকে জবাইয়ের পর ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত স্বামী মনির হত্যাকান্ডের ঘটনার দায় স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।