News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ছাত্রলীগ সভাপতির বাড়ি থেকে বিদেশী পিস্তল উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৬:৪৪ পিএম ছাত্রলীগ সভাপতির বাড়ি থেকে বিদেশী পিস্তল উদ্ধার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সভাপতি গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শরীফের বাসভবন থেকে বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাতে আড়াইহাজারের কৃষ্ণপুরা গ্রামে শফিকুলের বসতবাড়িতে অভিযান চালিয়ে আসামির দেখানো মতে জায়গার মধ্যে বিশেষভাবে লুকায়িত পলিথিনের ভিতর রক্ষিত ওই বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়।

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ শফিকুল ইসলাম শরীফ কৃষ্ণপুরা এলাকার মৃত আব্দুল কাদির ও সুজাতা বেগম দম্পতির ছেলে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গত ১০ অক্টোবর আড়াইহাজার থানার বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার এজাহারনামীয় আসামি শফিকুল ইসলাম শরীফকে (৩১) গ্রেফতারের পরে আদালত তাকে জিজ্ঞাসাবাদে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি শফিকুল ইসলাম শরীফ এর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়। শুক্রবার দিনগত গভীর রাতে আসামির বসতবাড়িতে উপস্থিত হয়ে আসামির দেখানো মতে আড়াইহাজার থানাধীন কৃষ্ণপুরা এলাকাস্থ আসামির বসত ঘরের উত্তর পাশে চিপা জায়গার মধ্যে বিশেষ ভাবে লুকায়িত পলিথিনের ভিতর রক্ষিত যার দুই পাশে কাঠের বাটযুক্ত খালি ম্যাগজিনসহ ১ (এক) টি সিলভার রংয়ের বিদেশী পিস্তল উদ্ধার প‚র্বক জব্দ তালিকা ম‚লে জব্দ করে।