News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বন্দরে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৯:৪৮ পিএম বন্দরে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে বন্দর ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে বন্দর বাসস্ট্যান্ড মসজিদ থেকে থেকে শুরু করে বন্দর ইউনিয়নের চৌধুরীবাড়ী বাজার, কাজী বাড়ী ও মোল্লা বাড়ী সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চিনারদী গিয়ে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, বন্দর ইউনিয়ন সভাপতি মুফতী রুহুল আমীন, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, অফিস ও প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল প্রমুখ।