News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:২৬ পিএম পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা

“মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। সভায় জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের উপপরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ আহাম্মদ কবির।

সভায় আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো: মোবারক হোসেন, মো: রাসেল মাহমুদ এবং পরির্দশক জনাব টিটু বড়–য়া, মো: হুজ্জাতুল ইসলাম ও রিমা খাতুন। এছাড়া বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ হতে সভায় বক্তব্য প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে নিয়মিত এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা হবে।