নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আক্রমণাত্মকভাবে চ্যালেঞ্জ করার প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু।
রামিশা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে খেলাঘর নারায়ণগঞ্জ জেলার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
শিপলু বলেন, সারাদেশের মানুষের মতো নারায়ণগঞ্জের মানুষও রামিশা হত্যাকাণ্ড নিয়ে গভীরভাবে মর্মাহত। এই সংকটময় সময়েই এডভোকেট মাসুম সুপেয় পানি ও ডিপ টিউবওয়েল ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে প্রশাসককে চ্যালেঞ্জ ছুড়ে দেন, যা ছিল সম্পূর্ণ আক্রমণাত্মক।
শিপলু জানান, সাখাওয়াত ভাইকে এই আক্রমণাত্মক চ্যালেঞ্জ করায় তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং শান্তির নারায়ণগঞ্জ গড়ার আহ্বান জানান।
রামিশা হত্যাকাণ্ড প্রসঙ্গে শিপলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রামিশার বাড়িতে গিয়ে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ডিএনএ রিপোর্ট পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশকে তা প্রদান করা হবে। আইনমন্ত্রীও দ্রুত বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাআল্লাহ, রামিশা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই হবে।
তিনি আরও বলেন, সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে তনু, ত্বকি, ফেলানি এবং সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। রামিশার পাশাপাশি সেই হত্যাকাণ্ডগুলোরও বিচার হবে বলে তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।


-20260522173818.jpg)





































আপনার মতামত লিখুন :