নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর দুইটায় টিপুরদী এলাকায় মহাসড়কে শ্রমিকদের অবরোধ করে। এতে দুর্ভোগে পড়েন মহাসড়ক দিয়ে চলাচলরত ঈদে ঘরমুখো মানুষ। দুপুর পৌনে ৩ টায় পুলিশ বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়।
শ্রমিকদের অভিযোগ, চৈতী গার্মেন্ট কর্তৃপক্ষ প্রতি মাসের ৭ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও মাস শেষ হয়ে যাচ্ছে সম্পূর্ণ বেতন ও ঈদ বোনাস দিচ্ছে না। বাধ্য হয়েই তারা মহাসড়ক অবরোধ করে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ মহাপরিদর্শক রাজীব ঘোষ জানান, চৈতীর মালিকপক্ষ মে মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস পরিশোধ করলেও কয়েকশ শ্রমিকের বাৎসরিক ছুটির টাকা পাওনা ছিল। কিন্তু মালিকপক্ষ ক্রাইসিসের কারণে সেই অর্থ পরিশোধ করতে না পারায় ওইসকল শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সোনারগাঁ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে, শ্রমিক ও মালিকপক্ষ সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর পৌনে ৩ টা থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
































-20260522173818.jpg)





আপনার মতামত লিখুন :